বিকাশ কোম্পানিতে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি

বিকাশ কোম্পানিতে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ,আবেদন চলবে ২৩ জুন পর্যন্ত

চাকরি

দেশের শীর্ষস্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশ লিমিটেড নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ম্যানেজমেন্ট রিপোর্টিং অ্যান্ড প্ল্যানিং, ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ম্যানেজার পদে জনবল নিয়োগ দেবে। গত ১৬ জুন ২০২৬ থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং আগ্রহী প্রার্থীরা আগামী ২৩ জুন ২০২৬ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পদে আবেদন করতে প্রার্থীদের ফিন্যান্স বা অ্যাকাউন্টিং বিষয়ে বিবিএ বা এমবিএ ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি এমএস এক্সেল, পাওয়ারপয়েন্ট, পাওয়ার বিআই, ট্যাবলো এবং ওরাকল ইআরপি ব্যবহারে দক্ষতা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে চার থেকে সাত বছরের কাজের অভিজ্ঞতা থাকাও বাধ্যতামূলক।

চাকরিটি পূর্ণকালীন এবং কর্মস্থল হবে ঢাকা। নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে এবং নির্বাচিত প্রার্থীরা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করবেন।

বিকাশ লিমিটেড দেশের অন্যতম জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান হওয়ায় অভিজ্ঞ পেশাজীবীদের জন্য এটি একটি আকর্ষণীয় কর্মসংস্থানের সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে। আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তি দেখে নির্ধারিত সময়ের মধ্যে Bd Jobs আবেদন সম্পন্ন করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *