বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ব্র্যাক সম্প্রতি জ’নব’ল নিয়োগের জন্য একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি তাদের চলমান প্রকল্পের জন্য ‘সিনিয়র প্রজেক্ট অফিসার’ পদে যোগ্য প্রার্থী খুঁজছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ৬ জুলাই পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন।
এই পদে আবেদনের জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি প্রার্থীর সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। একই সাথে কম্পিউটার চালনায় বিশেষ করে মাইক্রোসফট অফিস, ওয়ার্ড ও এক্সেলে ভালো দক্ষতা থাকা আবশ্যক।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পদে নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন, তবে প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ বছর হতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের চুক্তিভিত্তিতে কক্সবাজারের উখিয়া অথবা টেকনাফ এলাকায় অফিসে কাজ করতে হবে।
চাকরির ক্ষেত্রে পদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। তবে আকর্ষণীয় বেতনের পাশাপাশি নির্বাচিত কর্মীরা ব্র্যাকের প্রাতিষ্ঠানিক নীতিমালা অনুযায়ী মোবাইল বিল, চিকিৎসা ভাতা, বিমা সুবিধা, বার্ষিক ইনক্রিমেন্ট এবং বছরে ২টি উৎসব বোনাস পাবেন। এ ছাড়া কর্মীরা সপ্তাহে ২ দিন ছুটি এবং মাতৃত্বকালীন বা পিতৃত্বকালীন ছুটির মতো চমৎকার সব সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন।
আগ্রহী প্রার্থীদের বিডি জবস (Bdjobs) ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আগামী ০৬ জুলাই, ২০২৬ ইং তারিখ পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়ার সুযোগ থাকবে।