‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত পাভেলের ‘ব্যক্তিগত ভিডিও’ ফাঁস, যা বললেন অভিনেতা

আবহাওয়া

ছোটপর্দার পরিচিত মুখ সাইদুর রহমান পাভেল। সোশ্যাল মিডিয়ায় হঠাৎ ছড়িয়ে পড়া একটি সংবেদনশীল ভিডিও কেন্দ্র করে নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তিনি। সম্প্রতি ৪৫ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ পাওয়ার পর থেকেই কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর ‘জাকির’ খ্যাত এই অভিনেতাকে নিয়ে তৈরি হয়েছে জোর সমালোচনা।

ভাইরাল হওয়া সেই ক্লিপটিতে অভিনেতাকে এক না’রীর সঙ্গে ভি’ডিও কলে কথা বলার সময় আ’প’ত্তিকর শা’রীরিক অ’ঙ্গভ’ঙ্গি করতে দেখা যায়। বিষয়টি নজরে আসার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন পাভেল।

এ বিষয়ে অবশ্য গণমাধ্যমের মুখোমুখি হয়ে পাভেল বলেন, ‘ভি’ডিওতে থাকা ওই নারী আমার বান্ধবী, এর বাইরে আমাদের অন্য কোনো সম্পর্ক নেই।’

উল্লেখ্য, ক্যারিয়ারের শুরুতে ভারতের চর্চিত রিয়্যালিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৯’-এ অংশ নিয়ে যৌথভাবে দ্বিতীয় রানারআপ হন পাভেল। এর মাধ্যমে দুই বাংলাতেই নজর কাড়েন তিনি।

পরবর্তীতে নির্মাতা তপু খানের ‘কট বিহাইন্ড’ নাটকের মাধ্যমে অভিনয় অঙ্গনে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলেও তার জীবনের বড় মোড় নিয়ে আসে ‘ব্যাচেলর পয়েন্ট’। এই নাটকে ‘বজরা বাজারের জাকির’ বা ‘জাকির হোসেন নেইমার’ চরিত্রে তার অনবদ্য অভিনয় তাকে এনে দেয় তুমুল দেশব্যাপী জনপ্রিয়তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *