নিজ বাসা থেকে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরের ম’রদেহ উ’দ্ধার

আন্তর্জাতিক

জনপ্রিয় ইউটিউবার ও ভ্রমণভিত্তিক কনটেন্ট নির্মাতা অ্যাডাম দ্য উ মা’রা গেছেন, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। সোমবার (২২ ডিসেম্বর) ফ্লোরিডায় তার নিজ বাসা থেকে ম’রদেহ উ’দ্ধার করা হয়। মৃ”ত্যুকালে তার বয়স ছিল ৫১ বছর। অ্যাডাম দ্য উ নামে পরিচিত এই কনটেন্ট ক্রিয়েটরের আসল নাম ডেভিড অ্যাডাম উইলিয়ামস।

মার্কিন সংবাদমাধ্যম পিপল- এর প্রতিবেদনে জানানো হয়, ওসসিওলা কাউন্টি শেরিফ দপ্তর অ্যাডামের মৃ”ত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

পুলিশ সূত্র জানায়, দীর্ঘ সময় ধরে তার সঙ্গে যোগাযোগ করা না গেলে এক পরিচিত ব্যক্তি মই ব্যবহার করে তার তৃতীয় তলার অ্যাপার্টমেন্টের জানালা দিয়ে ভেতরে উঁকি দেন। এ সময় তাকে বিছানায় নি’থর অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে জরুরি উদ্ধারকারী দল ঘ’টনাস্থলে পৌঁছে তাকে মৃ’ত ঘোষণা করে।

প্রাথমিক ত’দন্তে কোনো ধরনের স’হিংসতা বা হত্যাকাণ্ডের আলামত পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, ম’য়নাতদন্ত শেষে মৃ”ত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যাবে।

অ্যাডামের মৃ”ত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের ছায়া নেমে এসেছে। তার ঘনিষ্ঠ বন্ধু ও ইউটিউবার জাস্টিন স্কার্ড এক আবেগঘন বার্তায় লেখেন,
“আজ আমি ভাষা হা’রিয়ে ফেলেছি। পৃথিবী একজন নক্ষত্রকে হারাল, আর আমি হা’রালাম র’ক্তের চেয়েও আপন একজন মানুষকে।”

অন্য বন্ধু ক্রিস ইয়ান জানান, মৃ”ত্যুর মাত্র চার দিন আগেও তারা ভবিষ্যৎ কনটেন্ট ও ভ্রমণ পরিকল্পনা নিয়ে আলোচনা করেছিলেন।

২০০৯ সালে ইউটিউবে যাত্রা শুরু করলেও ২০১২ সাল থেকে নিয়মিত কনটেন্ট তৈরি শুরু করেন অ্যাডাম দ্য উ। টানা পাঁচ বছর একদিনও বিরতি না দিয়ে প্রতিদিন ভ্লগ প্রকাশ করার বিরল কৃতিত্ব রয়েছে তার।

তিনি যুক্তরাষ্ট্রের সব ৫০টি অঙ্গরাজ্য ভ্রমণ করে থিম পার্ক, পরিত্যক্ত শহর, ভুতুড়ে বাড়ি এবং ছোট শহরের অজানা ইতিহাস তুলে ধরতেন ভিডিওতে। বিশেষ করে ডিজনিল্যান্ড ও ডিজনি ওয়ার্ল্ডের ইতিহাস ও অন্দরমহল নিয়ে কাজের জন্য ভক্তদের কাছে তিনি ‘ডিজনি বিশেষজ্ঞ’ হিসেবে পরিচিত ছিলেন।

উল্লেখ্য, মৃ”ত্যুর এক দিন আগে ২১ ডিসেম্বর প্রকাশিত তার শেষ ভিডিওতে ফ্লোরিডার বড়দিনের আলোকসজ্জা ও উৎসবের আমেজ তুলে ধরা হয়। প্রাণবন্ত সেই ভিডিওটিই এখন ভক্তদের কাছে প্রিয় কনটেন্ট ক্রিয়েটরের শেষ স্মৃ’তি হয়ে রইল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *