জলপাই কুড়ানোর কথা বলে বাড়ি থেকে ডেকে নেওয়ার পর ময়মনসিংহের নান্দাইলে সাত বছর বয়সী এক শিশুকে হ’ত্যার অ’ভিযো’গ উঠেছে ১৪ বছর বয়সী এক কিশোরের বি’রুদ্ধে। এ ঘটনায় তহসিন হৃদয় (১৪) নামে ওই কিশোরকে আ’টক করেছে পুলিশ।
পুলিশের প্রাথমিক ভাষ্য, শিশুটিকে যৌ’ন নি’র্যা’তনের চেষ্টা করার সময় সে চিৎ’কার করলে শাবল দিয়ে আ’ঘাত করা হয়। এতে শিশুটির মৃ’ত্যু হয়।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ ঘ’টনা ঘ’টে। নিহত শিশু ও অভিযুক্ত কিশোর একই এলাকার বাসিন্দা।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে জলপাই কুড়ানোর কথা বলে শিশুটিকে বাড়ি থেকে ডেকে নেয় তহসিন। পরে তাকে নিজের বসতঘরে নিয়ে যৌ’ন নি’র্যা’তনের চেষ্টা করা হয় বলে অ’ভিযোগ। এ সময় শিশুটি চিৎ’কার করলে তহসিন তার মুখ চে’পে ধরে এবং ঘরে থাকা শা’বল দিয়ে আ’ঘাত করে। এতে ঘ’টনাস্থলেই শিশুটির মৃ’ত্যু হয় বলে পুলিশের প্রাথমিক ত’দন্তে জানা গেছে।
ঘ’টনার পর শিশুটির মরদেহ বাড়ির পাশের জঙ্গলের মধ্যে ফেলে রাখার অ’ভিযোগ রয়েছে। এদিকে পরিবারের সদস্যরা শিশুটিকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে তহসিনের কাছে বিষয়টি জানতে চাইলে সে ঘ”টনার কথা জানায়। পরে স্থানীয়রা তাকে আ’টক করে পু’লিশে খবর দেন।
খবর পেয়ে নান্দাইল মডেল থানার পুলিশ দুপুর ২টার দিকে ঘটনাস্থলে গিয়ে শিশুটির ম’রদেহ উ’দ্ধার করে। পরে ম’য়নাত’দন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হা’সপা’তালের ম’র্গে পাঠানো হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই কিশোর শিশুটিকে বসতঘরে নিয়ে যৌ’ন নি’র্যাতনের চেষ্টা ও পরে শাবল দিয়ে আ’ঘাত করার কথা জানিয়েছে। তবে ঘ’টনার প্রকৃত কারণ ও বিস্তারিত ত’দন্ত করে দেখা হচ্ছে।
নান্দাইল মডেল থা’নার ‘ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ শিশুটির ম’রদেহ উ’দ্ধার করেছে। অ’ভিযুক্ত কিশোরকে আ’টক করে থা’নায় আনা হয়েছে। এ ঘ’টনায় আ’ইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।