কারাগারে মা’রা গেলেন সাবেক মন্ত্রী

রাজনীতি

সাবেক পানিসম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও-১ আসনের ৫ বারের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন (৮৩) পরলোকগমন করেছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে দিনাজপুর জেলা কারাগারে বন্দি অবস্থায় অ’সুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পর তাকে মৃ’ত ঘোষণা করা হয়।

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৯টা ১০ মিনিটে রমেশ চন্দ্র সেন কারাগারের ভেতর হঠাৎ অ’সুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সকাল ৯টা ২৯ মিনিটে জরুরি বিভাগের কর্তব্যরত চি’কিৎসক তাকে মৃ’ত ঘোষণা করেন।

দিনাজপুর জেলা কারাগারের জেলার মো. ফরহাদ সরকার ঘ’টনার সত্যতা নিশ্চিত করে জানান, গত বছরের ১৬ আগস্ট ঠাকুরগাঁও থেকে আটকের পর আদালতের মাধ্যমে তাকে কা’রাগারে পাঠানো হয়। ১৭ আগস্ট থেকে তিনি দিনাজপুর জেলা কারাগারে ব’ন্দি ছিলেন। হত্যাসহ মোট ৩টি মা’মলায় তিনি বি’চারাধীন ছিলেন। আইনি প্রক্রিয়া শেষে তার ‘মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, ১৯৪০ সালে ঠাকুরগাঁওয়ে জন্মগ্রহণ করা রমেশ চন্দ্র সেন রংপুর কারমাইকেল কলেজের ছাত্র ছিলেন। তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনেও সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অ’ভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের প’তনের পর রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত করলে তিনি পদ হা’রান। মৃ’ত্যুকালে তিনি স্ত্রী ও সন্তানসহ রেখে গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *