এসএমসি কোম্পানি পার্ট টাইম চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি

এসএমসি কোম্পানি পার্ট টাইম চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি

চাকরি

পার্টটাইম চাকরির সুযোগ নিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি)। প্রতিষ্ঠানটি এন্ডোক্রিনোলজিস্ট/ডায়াবেটোলজিস্ট পদে একজন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। গত ১৭ জুন থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং আগ্রহী প্রার্থীরা আগামী ২৮ জুন ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এ পদে আবেদন করার জন্য প্রার্থীদের এমবিবিএস ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি হাসপাতাল বা ক্লিনিকে এন্ডোক্রিনোলজিস্ট বা ডায়াবেটোলজিস্ট হিসেবে কাজ করার দক্ষতা থাকতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরিটি পার্টটাইম ভিত্তিতে এবং নির্বাচিত প্রার্থীকে অফিসে উপস্থিত থেকে দায়িত্ব পালন করতে হবে। নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। প্রার্থীদের জন্য কোনো নির্দিষ্ট বয়সসীমা উল্লেখ করা হয়নি। কর্মস্থল নির্ধারণ করা হয়েছে রাজধানীর মোহাম্মদপুর এলাকায়।

বেতন ও অন্যান্য সুবিধা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এছাড়া নির্বাচিত প্রার্থীরা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন।

আগ্রহী ও যোগ্য প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। একই সঙ্গে বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখে প্রয়োজনীয় তথ্য জেনে আবেদন সম্পন্ন করার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি। আবেদন করার শেষ সময় আগামী ২৮ জুন ২০২৬।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *