দেশের তিনটি অঞ্চলে মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝ’ড়ো হাওয়া ও বৃষ্টির আ’শঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
মঙ্গলবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক স’তর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়েছে, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অ’স্থায়ীভাবে দ’মকা কিংবা ঝ’ড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা ব’জ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
এ অবস্থায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সং’কেত দেখাতে বলা হয়েছে।
এদিকে আবহাওয়া অধিদফতরের আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সন্ধ্যার মধ্যে সিলেট, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে অ’স্থায়ীভাবে দ’মকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা ব’জ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
সংস্থাটি আরও জানায়, আগামী কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে ব’জ্রসহ বৃষ্টির এ প্র’বণতা অব্যাহত থাকতে পারে।




Leave a Comment