আন্তর্জাতিক ডেস্ক : পাঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে এক ছাত্রীকে ধ র্ষ’ণে’র অ’ভিযোগকে কেন্দ্র করে তুমুল হাঙ্গামা ও বি’ক্ষোভ শুরু হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) ভোরের দিকে শত শত শিক্ষার্থী ক্যাম্পাসে জড়ো হয়ে ব্যাপক ভা’ঙ”চুর চালান। পরিস্থিতি এতটাই তীব্র আকার ধারণ করে যে, ক্ষু’ব্ধ শিক্ষার্থীদের ক্যাম্পাসে প্রদর্শনের জন্য রাখা একটি মিগ-২৩ যুদ্ধবিমান এবং একটি সামরিক ট্যাং’কের ওপর চড়ে প্র’তিবাদ জানাতে দেখা যায়।
শিক্ষার্থীদের দাবি, গত ২৪ সেপ্টেম্বর ক্যাম্পাসের ভেতরে এক ছাত্রী বহিরাগত একজনের দ্বারা নি’র্যাতনের শি’কার হয়েছেন এবং বিষয়টি ওয়ার্ডেনকে জানিয়েও কোনো প্রতিকার মেলেনি। এই খবর ছড়িয়ে পড়ার পর শিক্ষার্থীরা ফাগওয়ারার জলন্ধর জাতীয় মহাসড়ক অ’বরু’দ্ধ করেন এবং ক্যাম্পাসের ভেতরে জানালার কাঁচ ও কয়েকটি দোকানে ভা’ঙচু’র চালান।
এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করে জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পূর্ণ ভু’য়া ও বানোয়াট গু’জব ছড়ানো হচ্ছে।
ঘটনার খবর পেয়ে পুলিশ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ক্যাম্পাসে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পু’লিশ জানিয়েছে, ভু’ক্তভো’গী ছাত্রীর অ’ভিযোগের ভিত্তিতে অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং বিষয়টি ত’দন্তের জন্য একটি বিশেষ দল গঠন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পু’লিশের নি’য়ন্ত্রণে রয়েছে। সূত্র: এনডিটিভি।
