এইচএসসি পাসে ভিডিও এডিটিং পদে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি

Online Creative Network-এ ভিডিও এডিটর নিয়োগ

ভিডিও এডিটিংয়ে আগ্রহী এবং Adobe Premiere Pro ও After Effects-এর মতো সফটওয়্যারে কাজ করতে পারেন—এমন প্রার্থীদের জন্য চাকরির সুযোগ দিয়েছে Online Creative Network Pvt. Ltd. প্রতিষ্ঠানটি ঢাকার উত্তরা সেক্টর ৯ এলাকায় অফিসে কাজ করার জন্য ভিডিও এডিটর পদে জনবল নিয়োগ দিচ্ছে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।

পদ ও নিয়োগ সংখ্যা

Online Creative Network-এর ভিডিও এডিটর পদে মোট ৫ জনকে নিয়োগ দেওয়া হবে। এটি একটি ফুল-টাইম চাকরি এবং নির্বাচিত প্রার্থীকে প্রতিষ্ঠানের উত্তরা অফিসে সরাসরি কাজ করতে হবে।

শিক্ষাগত যোগ্যতা ও বয়স

এই পদে আবেদন করতে প্রার্থীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা Higher Secondary। আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।

বেতন ও কর্মস্থল

ভিডিও এডিটর পদে মাসিক বেতন ১২,০০০ থেকে ১৫,০০০ টাকা। তবে প্রার্থীর দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হতে পারে। চাকরির কর্মস্থল উত্তরা, সেক্টর ৯, ঢাকা

প্রতিষ্ঠানের অফিস ঠিকানা হিসেবে উল্লেখ করা হয়েছে আকাশ প্লাজা, হাউস ২১, লেভেল ৪, রোড ০৭/ডি, সেক্টর ০৯, উত্তরা, ঢাকা

চাকরির দায়িত্ব

নিয়োগপ্রাপ্ত ভিডিও এডিটরকে বিভিন্ন ধরনের ভিডিও সম্পাদনার কাজ করতে হবে। YouTube, Facebook ও Instagram-এর জন্য ভিডিও

আবেদন : চাকরিতে আবেদন করতে পারবেন অনলাইন Bd jobs ওয়েবসাইট

Leave a Comment