পটুয়াখালীর কলাপাড়ায় এলাকাবাসীর তো’পের মুখে প’ণ্ড হয়েছে দুই যু’বতীর বিয়ের আয়োজন। স’মকা’মী দুই যুবতীর বিয়ের জন্য বাসরঘরও সাজানো হয়েছিল।
গতকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে তারা ঘরের একটি কক্ষে বাসর সাজিয়ে রাত্রিযাপন করলে বিষয়টি জানাজানি হয়।
স্থানীয়রা জানান, উপজেলার লালুয়া ইউনিয়নের হাসনাপাড়া গ্রামের মাঝের পোল লালঘর এলাকায় স্থানীয় এক যু’বতীর বাড়িতে চার দিন আগে ঘুরতে আসেন ময়মনসিংহ জেলার আরেক যুবতী। এরপর থেকে তারা স্বামী-স্ত্রীর মতো বসবাস শুরু করেন।
ঘ’টনা’টিকে সমাজবিরোধী কর্মকাণ্ড বলে দাবি করেন ক্ষু’ব্ধ এ’লাকাবাসী। পরে স্থানীয় ইউপি সদস্য কাওসার হাবিবকে জানানো হলে তিনি ওই দুজন যুবতীকে নিরাপদ হেফাজতে রাখেন। যুবতী দুজনের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে এবং পরিবারের সদস্যদের কাছে অভিযুক্ত দুজনকে তুলে দেওয়া হবে বলে জানান ইউপি সদস্য কাওসার হাবিব।
এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, বিষয়টি সমাজসেবা কর্মকর্তাকে জানানো হয়েছে। পুলিশ ও ইউপি সদস্যকে সঙ্গে নিয়ে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।