‘ফার্মের মুরগি’ বিতর্ক: শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্র

‘ফার্মের মুরগি’ বিতর্ক: শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী

দেশজুড়ে

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা ও বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে উত্তাল দেশ। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজপথে নামে শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের উদ্দেশ্যে ‘ফার্মের মুরগি’ সম্বোধন সংক্রান্ত বিতর্কিত মন্তব্যের জেরে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে দেশজুড়ে ছড়িয়ে পড়েছে শিক্ষার্থী বিক্ষোভ । মঙ্গলবার (১৪ জুলাই) উদ্ভূত পরিস্থিতিতে বিকেলে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন শিক্ষামন্ত্রী ।

‘ফার্মের মুরগি’ বিতর্ক: শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্র
‘ফার্মের মুরগি’ বিতর্ক: শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী

বিক্ষোভের সূত্রপাত ও মূল দাবি

সম্প্রতি প্রতিকূল পরিস্থিতির মধ্যে পরীক্ষা আয়োজন এবং পরীক্ষার্থীদের নিয়ে শিক্ষামন্ত্রীর ‘ফার্মের মুরগি’ সম্বোধন সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে চরম ক্ষুব্ধ হন এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীরা । সোমবার (১৩ জুলাই) ব্যাপক বন্যা ও জলাবদ্ধতার মধ্যে পরীক্ষা নেওয়ায় দুর্ভোগের শিকার হন শিক্ষার্থীরা। অনেক পরীক্ষার্থীকে হাঁটু বা কোমর পর্যন্ত পানির মধ্য দিয়ে অথবা নৌকা করে পরীক্ষা কেন্দ্রে যেতে হয়েছে বলে অভিযোগ ওঠে ।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর সায়েন্সল্যাব মোড় ও উত্তরা বিএনএস সেন্টারের সামনে সড়ক অবরোধের মাধ্যমে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা । প্রথম দফায় অবরোধ শেষে শিক্ষার্থীরা মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করে এবং সেখান থেকে বকশীবাজারে অবস্থিত ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে ।

আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ ও উত্তরণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মহসিন হলের সামনে পুলিশ শিক্ষার্থীদের আটকাতে গেলে সংক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটে । পরে জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাছির শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন । বেলা সাড়ে ৩টার দিকে শিক্ষার্থীরা পুনরায় সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে নতুন করে বিক্ষোভ শুরু করে । সন্ধ্যা ৬টার দিকে তারা সংসদ ভবনের সামনে মণিক মিয়া অ্যাভিনিউতে অবস্থান নেয় ।

উত্তাল রাজপথ

এ সময় শিক্ষার্থীদের কণ্ঠে— ‘তুমি কে, আমি কে—ফার্মের মুরগি’, ‘কে বলেছে, কে বলেছে—শিক্ষামন্ত্রী’, ‘দফা এক, দাবি এক—শিক্ষামন্ত্রীর পদত্যাগ’ এবং ‘আপস না সংগ্রাম—সংগ্রাম, সংগ্রাম’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা । শিক্ষার্থীদের হাতে পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি সংবলিত অসংখ্য প্ল্যাকার্ড দেখা যায় ।

শিক্ষার্থীদের তিন দফা দাবি

বিক্ষোভকারীরা তিন দফা দাবি পেশ করে :

১. সারাদেশে প্রাকৃতিক দুর্যোগ পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করতে হবে।
২. ১৩ জুলাই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে যেসব শিক্ষার্থী পরীক্ষা দিতে পারেনি, তাদের জন্য বিশেষ পুনরায় পরীক্ষার ব্যবস্থা করতে হবে।
৩. আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনকে পদত্যাগ করতে হবে।

প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠক

শিক্ষার্থীদের এই তীব্র আন্দোলনের মুখে ও রাজপথের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে তৎপরতা বাড়ে । এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জরুরি রুদ্ধদ্বার বৈঠকে অংশ নেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ।

সম্ভাব্য সিদ্ধান্ত

বৈঠকে শিক্ষার্থীদের দাবি-দাওয়া, পরীক্ষা স্থগিতকরণ এবং উদ্ভূত পরিস্থিতি সমাধানের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে সরকারের উচ্চপর্যায়ের একটি সূত্রে জানা গেছে। শিক্ষার্থীদের আন্দোলন ও রাজনৈতিক মহলের চাপের মুখে প্রশাসন কীভাবে এই সংকট মোকাবিলা করে, সেদিকে তাকিয়ে রয়েছে পুরো দেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *