তিন সদস্যের সাময়িক নেতৃত্ব ঘোষণা ইরানের

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হা’মলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় আয়াতুল্লাহ আলি খামেনি নি’হত হয়েছেন। সর্বোচ্চ নেতার মৃ’ত্যুর পর দেশ পরিচালনার জন্য অ’স্থায়ীভাবে একটি কমিটি গঠন করা হয়েছে। সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানায়, তিন সদস্যের এই কমিটিতে আছেন দেশটির প্রেসিডেন্ট, বি’চার বিভাগের প্রধান এবং গার্ডিয়ান কাউন্সিলে একজন আইনবিদ।

এই কমিটি অস্থায়ীভাবে ইরানের সব নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করবে।ইরানে ইসলামি প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃ’ত্যুর পর ১৯৮৯ সালে দেশটির সর্বোচ্চ নেতা হন আয়াতুল্লাহ আলি খামেনি (৮৬)। সর্বোচ্চ নেতা হিসেবে ইরানের রাজনৈতিক, সামরিক ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ওপর তার পূর্ণ নি’য়ন্ত্রণ। এছাড়া তিনি দেশের অভ্যন্তরীণ নীতি এবং পররাষ্ট্রনীতি নির্ধারণ করেন।১৯৭৯ সালের বিপ্লবের পর ইরানে সর্বোচ্চ নেতার পদটি তৈরি করা হয় এবং তা সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়। এর মাধ্যমে প্রেসিডেন্ট ও পার্লামেন্টের ওপরে একজন শীর্ষ ধর্মীয় নেতাকে নিরঙ্কুশ ক্ষ’মতা দেওয়া হয়। ৮৮ সদস্যের আলেমদের নিয়ে গঠিত ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ আনুষ্ঠানিকভাবে এই নে’তা নির্বাচন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *