সাইবার অপরাধ কি ?
বর্তমানে তথ্য ও প্রযুক্তির যুগে অনেকে সাইবার অপরাধ এর শিকার কিন্তু অনেকে জানেন না সাইবার অপরাধ কি ?সাইবার অপরাধ হলো এমন কোনো অপরাধমূলক কর্মকাণ্ড যা কম্পিউটার, ইন্টারনেট বা ডিজিটাল ডিভাইস ব্যবহার করে সংঘটিত হয়। এর মধ্যে থাকতে পারে হ্যাকিং, পরিচয় চুরি, অনলাইন জালিয়াতি, সাইবার বুলিং, ম্যালওয়্যার বিস্তার, ফিশিং, কপিরাইট লঙ্ঘন এবং অনলাইনে আর্থিক প্রতারণা। সাইবার অপরাধ ব্যক্তি, প্রতিষ্ঠান বা এমনকি সরকারের ক্ষতি সাধন করতে পারে এবং এর জন্য বিভিন্ন দেশে কঠোর আইন ও শাস্তির ব্যবস্থা রয়েছে।এক কথায় ইন্টারনেট ,তথ্য প্রযুক্তি ও মোবাইল বা কম্পিউটার ডিভাইস ব্যাবহার করে যে অপরাধসমূহ হয় তাকে সাইবার অপরাধ বা (Cyber crime) বলে।

সাইবার অপরাধ । 14টি বিপজ্জনক দিক & Strong Security Tips
সাইবার অপরাধ বা সাইবার ক্রাইম এর নমুনা সম্পর্কে বিস্তারিত লেখা হলো :এতক্ষন সাইবার অপরাধ কি? সম্পর্কে জানলেন এখন জানবেন 14টি বিপজ্জনক দিক & Strong Security Tips
হ্যাকিং (Hacking): বর্তমানে যতগুলা সাইবার অপরাধ আছে তার মধ্যে হ্যাকিং সবচাইতে মারাত্মক ও জগন্যতম অপরাধ। আপনার অনুমতি ছাড়া অন্য কেউ আপনার জিমেইল ,ফেইসবুক বা সোশ্যাল মিডিয়া একাউন্ট ,ব্যাঙ্ক একাউন্ট ,বা অন্য কোনো অনলাইন একাউন্ট দখল করাকে হ্যাকিং বোঝায়। যখন কারোর এমন একাউন্ট হ্যাকিং হয় ভুক্তভুগি বুঝে তার একাউন্ট অন্য কেউ ব্যাবহার করছে।
যিনি হ্যাক করে তিনি চাইলে এই একাউন্ট দিয়ে অনেক কিছু করতে পারে। তিনি চাইলে একাউন্ট থেকে তথ্য মুছে ফেলতে পারে ,খারাপ কোনো পোস্ট করতে পারে,ব্যাঙ্ক একাউন্ট থেকে টাকা তুলে নিতে পারে ,অথবা ব্ল্যাকমেইল করতে পারে।
অনলাইন প্রতারণা : বর্তমানে অনলাইন এ প্রতারণার পরিমান বেড়েই চলছে। প্রতারক অনলাইন এমন প্রতারণার ফাঁদ তৈরী করছে ভুক্তভুগি কিছু বুজে উঠার আগেই অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে। অনলাইনএ এখন বিয়া সংক্রান্ত প্রতারণা ,চাকরি সংক্রান্ত প্রতারণা ,লটারী সংক্রান্ত প্রতারণা ,বিদেশে পাঠানোর নাম অর্থ আত্মসাৎ সংক্রান্ত প্রতারণা বেশি হয়ে থাকে। প্রতারক চক্র এমনভাবে প্রতারণার জাল বিছিয়ে থাকে ভুক্তভুগির বুঝার কোনো উপায় থাকে না যে তার সাথে প্রতারণা হচ্ছে। তাই এইরূপ প্রতারণার সম্মুখীন হলে নিজে সাবধান হন ও অন্যকে সাবধান করুন।সাইবার অপরাধ কি? এই পূর্ণাঙ্গ আর্টিকেল পড়লে আপনারা বিষয়ক সমস্যা থেকে বড় ধরণের সমাধান পেতে পারেন।
ছবি/ভিডিও এডিট ও ব্ল্যাকমেইল : বর্তমানে এই ছবি/ভিডিও এডিট এর মাধ্যমে প্রতারণা সব থেকে বেশি হয়ে থাকে। এইটা কত বড় প্রতারণা তা এক মাত্র ভুক্তভুগি জানে। নিৰ্দিষ্ট কোনো ব্যাক্তির ছবি বা ভিডিও সংগ্রহ করে তাকে ভয় দেখানো হয় তার ভিডিও অনলাইন শেয়ার করে দেওয়া হবে। এভাবে তাকে ভয় দেখিয়ে অর্থ আদায় করা হয়ে থাকে। সারা বিশ্ব জুড়ে এমন ভুক্তভুগীর সংখ্যা অনেক। অনেক সময় ভুক্তভুগি এমন প্রতারণার হাত থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেঁচে নেয় । তাই এইরূপ প্রতারণার হাত থেকে বাঁচতে ব্যাক্তিগত ছবি বা ভিডিও অনলাইন শেয়ার না করা ভালো।
পরিচয় চুরি করে প্রতারণা : অন্যের নাম সোশ্যাল মিডিয়া একাউন্ট খুলে প্রতারণা করাকে পরিচয় চুরি করে প্রতারণা বলে। প্রতারক চক্র প্রতারণার জন্য নিত্য নতুন নতুন কৌশল অবলম্বন করে থাকে। প্রতারণার জন্য প্রতারক চক্র অন্যের নামে সোশ্যাল মিডিয়া একাউন্ট খুলে প্রতারণার চেষ্টা চালিয়ে যায়। এতে যিনি প্রতারণা শিকার হয় তার প্রতারণা হওয়ার পরে আইনি পদক্ষেপ নেওয়ার উপায় থাকে না। অনেকে ফেইসবুক এ পেজ খুলে বিভিন্ন পণ্য বিক্রি করে থাকে। টাকা নেওয়ার পরে তারা পণ্য পৌঁছায় দেয় না। এভাবে অনেকে প্রতারণার শিকার হয়ে থাকে।
ফিশিং : ভুয়া বা হ্যাক লিংক বা ইমেইল পাঠিয়ে ব্যক্তিগত তথ্য ,ব্যাঙ্ক একাউন্ট এর পাসওয়ার্ড বা সোশ্যাল মিডিয়া একাউন্ট হ্যাক করাকে ফিশিং বলা হয়ে থাকে। এই ধরণের প্রতারক অনেক অভিজ্ঞ হয়ে থাকে। যার কারণে সে সহজে অন্যের ব্যাবহৃত ডিভাইস ,ব্যাঙ্ক একাউন্ট বা সোশ্যাল মিডিয়া একাউন্ট হ্যাক করতে পারে।
ম্যালওয়্যার আক্রমণ : ভাইরাস, ওয়ার্ম বা ট্রোজান হর্সের মতো ক্ষতিকারক সফটওয়্যার দিয়ে অন্যের ক্ষতি সাধন করাকে ম্যালওয়্যার আক্রমণ বলা হয়ে থাকে।অনেকে ওয়েবসাইট বা ইমেইল এই ধরণের ক্ষতির সম্মুখীন হয়ে থাকে। এতে ব্যাবহারকারির অনেক বড় ক্ষতি হয়ে থাকে।
এতক্ষন আলোচনা করা হলো সাইবার অপরাধ কি? সম্পর্কে। এখন আলোচনা করা হবে সাইবার অপরাধ থেকে নিরাপদ থাকার উপায়।
সচেতনতা বৃদ্ধি :সাইবার অপরাধ থেকে বাঁচতে হলে সবার আগে নিজেকে সচেতন থাকতে হবে এবং অন্যকে সচেতন করতে হবে। আগে সাইবার অপরাধ সম্পর্কে জানতে হবে এবং সাইবার অপরাধ থেকে নিরাপদ থাকার উপায় সম্পর্কে জানতে হবে।
আরো পড়ুন : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়োগ ২০২৬
শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার : শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করার মাধ্যমে নিজের ব্যাবহার করা একাউন্ট গুলা নিরাপদে রাখতে পারেন। এই ক্ষেত্রে গুগল এ অনেক ওয়েবসাইট পাওয়া যায় যেখান থেকে পাসওয়ার্ড তৈরী করে নিতে পারেন। অথবা নিজে তৈরী করে নিতে পারেন। পাসওয়ার্ড ৮/১০ সংখ্যার বেশি হলে ভালো হয়। পাসওয়ার্ড এ সংখ্যা সাথে বড় হাতের অক্ষর ,ছোট হাতের অক্ষর ,সাথে একটা স্পেশাল ক্যারেক্টর ব্যবহার করতে পারেন। এতে পাসওয়ার্ড অধিক শক্তিশালী হয় সাথে একাউন্ট নিরাপদে থাকে।
সফটওয়্যার আপডেট: নিয়মিত ফোনের ব্যাবহার করা সফটওয়্যার গুলা আপডেট করে নিতে পারেন। এতে সাইবার সংক্রান্ত জামেলা থেকে এড়িয়ে যেতে পারেন।

সন্দেহজনক লিঙ্কে ক্লিক না করা:সাইবার সংক্রান্ত যত অপরাধ আছে তার মধ্যে সবচাইতে বেশি অপরাধ সংঘটিত হয় এই সন্দেহজনক লিঙ্ক দিয়ে। কেউ মেসেঞ্জার বা টেলিগ্রাম ,হোয়াটসএপ এ লিংক পাঠালে আগে যাচাই করে তারপরে লিংক এ প্রবেশ করতে পারেন। লিংকে ক্লিক করলে মুহূর্তে হ্যাক হতে পারে আপনার ব্যাবহার করা ডিভাইস মোবাইল বা কম্পিউটার। হ্যাকার সহজে আপনার ডিভাইস প্রবেশ করে আপনার মূল্যবান একাউন্ট হ্যাক করে নিয়ে যেতে পারে। তাই অপ্রোজনীও লিংক ক্লিক করা থেকে সাবধানে থাকুন।
ব্যক্তিগত তথ্য সংরক্ষণ করা : নিজের ব্যাক্তিগত একাউন্ট পাসওয়ার্ড ,ছবি ,ভিডিও আলাদা ফোল্ডার এ রেখে পাসওয়ার্ড দিয়ে রাখতে পারেন। এতে তথ্য ফাঁস হওয়ার হাত থেকে রক্ষা পেতে পারেন। ব্যাক্তিগত তথ্য অনলাইন ছড়িয়ে পড়লে ভুক্তভুগি জানে কত বড় বিপদে পড়তে পারেন তাই নিরাপত্তার স্বার্থে এই সব তথ্য সংরক্ষণ করা উচিত।
সচেতনতা বৃদ্ধি: সাইবার সংক্রান্ত জটিলতা থেকে বাক্যে সবার আগে উচিত সচেতনতা বৃদ্ধি। নিজে তো অবশ্যয় সচেতন হবেন প্রতিবেশী আত্মীয় ,বন্ধু বান্ধব সবাইকে সচেতন করতে পারেন। এখনো সচেতন না হলে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে।
আইনি ব্যবস্থা:সাইবার অপরাধ সংক্রান্ত জটিলতায় পড়লে অবশ্যই আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারেন। আইনি ব্যবস্থা গ্রহণ করলে প্রশাসন আপনাকে এই ধরণের সমস্যা সংক্রান্ত সাহায্য করতে পারে। নিকটস্থ থানায় অভিযোগ দায়ের করতে পারেন। এতে অনেক বড় সাহায্য পাবেন।
সাইবার এক্সপার্ট সাহায্য গ্রহণ : একাউন্ট হ্যাক হলে সাইবার এক্সপার্ট কারোর সাথে যোগাযোগ করে একাউন্ট রিকভার করতে পারেন। সাইবার এক্সপার্ট এর কাজ থেকে অন্যান্য সাইবার অপরাধ সংক্রান্ত সাহায্য নিতে পারেন।
এতক্ষন আমরা আলোচনা করলাম সাইবার অপরাধ কি?সাইবার সংক্রান্ত পড়তে চান তবে আগে থেকেই সতর্ক হন। সাইবার সংক্রান্ত জামেলা থেকে রক্ষা পেতে সাইবার অপরাধ কি? এই বিষয়ে আগে জেনে নিন। এর পরে কিভাবে সাইবার অপরাধ থেকে বাঁচা যায় এই বিষয়ে জেনে সতর্ক হন। নিজে সতর্ক হন ও অন্যকে সতর্ক করুন। প্রয়োজনে আইনের সাহায্য নিন। কখনো নিজে এমন অপরাধ মূলক কাজ করবেন না। ও কেউ যদি এমন অপরাধ মূলক কাজ করে তবে তাকে সতর্ক করুন। নিজে ও অন্যকে ভালো রাখুন।






Leave a Comment