ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে নি’হত হয়েছেন। রোববার (১ মার্চ) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি এবং আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম ও ফার্স নিউজ এ খবর নিশ্চিত করেছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা গেছে, শনিবার ভোরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে হা’মলা চালানোর সময় খামেনি তেহরানের একটি অত্যন্ত সুরক্ষিত গো’পন স্থানে শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছিলেন। হা’মলায় কেবল খামেনিই নয়, তার প্রধান সহযোগীরাও নি’হত হয়েছেন। নি’হতদের মধ্যে ইরানের সাবেক ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সচিব আলী শামখানি এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের কমান্ডার মোহাম্মদ পাকপোর রয়েছেন।
রয়টার্স জানিয়েছে, হা’মলার ঠিক আগমুহূর্তে খামেনি একটি ভূগর্ভস্থ সুরক্ষিত বাংকারে প্রধান উপদেষ্টাদের সঙ্গে কৌশলগত আলোচনা করছিলেন। আল জাজিরা প্রকাশ করা স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, খামেনির প্রাসাদ সম্পূর্ণ ধ’সে পড়েছে এবং চারপাশ পু’ড়ে কালো হয়ে গেছে। বিশ্লেষকদের ধারণা, অত্যন্ত শ’ক্তিশালী বাংকার-বাস্টার ক্ষে’পণাস্ত্র ব্যবহার করে মাটির গভীরে থাকা সুরক্ষিত কক্ষও ধ্বং’স করা হয়েছে।





Leave a Comment