আবহাওয়াপশ্চিমবঙ্গভারতচাকরিরাশিফলআইপিএলআধ্যাত্মিকটাকা পয়সাস্বাস্থ্যলাইফস্টাইলমিউচুয়াল ফান্ডব্যবসাঅন্যান্যশেয়ার বাজারটিভি সিরিয়াল

ট্রাম্পের ক্ষমার পর হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্টের মুক্তি

By newsdhaka

Published on: December 2, 2025

Follow Us

ট্রাম্পের ক্ষমার পর হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্টের মুক্তি

---Advertisement---

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমা ঘোষণার পর যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মুক্তি পেয়েছেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হুয়ান অরলান্ডো হার্নান্দেজ। মাদক-সংশ্লিষ্ট মামলায় ডোনাল্ড ট্রাম্পের ক্ষমা ঘোষণার পর তিনি মুক্তি পেয়েছেন বলে যুক্তরাষ্ট্রের বন্দিদের অনলাইন নথিতে দেখা গেছে।

মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হুয়ান অরলান্ডো হার্নান্দেজ যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

নথিতে দেখা গেছে, সোমবার পশ্চিম ভার্জিনিয়ার উচ্চ নিরাপত্তাবেষ্টিত ইউএসপি হ্যাজেলটন কারাগার থেকে মুক্তি পান হার্নান্দেজ। গত বছরের মার্চে যুক্তরাষ্ট্রে কোকেন আমদানির ষড়যন্ত্র ও মেশিনগান রাখার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন হার্নান্দেজ। পরে মামলার শুনানি শেষে তাকে ৪৫ বছরের কারাদণ্ড দেয় যুক্তরাষ্ট্রের আদালত।গত শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে ট্রাম্প বলেছিলেন, হার্নান্দেজের সঙ্গে অত্যন্ত কঠোর ও অন্যায় আচরণ করা হয়েছে। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে হার্নান্দেজের স্ত্রী আনা গার্সিয়া দে হার্নান্দেজ ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেন, তার স্বামী এখন স্বাধীন মানুষ।

Leave a Comment