আবহাওয়াপশ্চিমবঙ্গভারতচাকরিরাশিফলআইপিএলআধ্যাত্মিকটাকা পয়সাস্বাস্থ্যলাইফস্টাইলমিউচুয়াল ফান্ডব্যবসাঅন্যান্যশেয়ার বাজারটিভি সিরিয়াল

ইমরান খান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন তার বোন ,জানালেন ইমরান খান সম্পর্কে

By newsdhaka

Published on: December 2, 2025

Follow Us

ইমরান খান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন তার বোন ,জানালেন ইমরান খান সম্পর্কে

---Advertisement---

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্র প্রধান ইমরান খান এখনো  সুস্থ আছেন। মঙ্গলবার রাওয়ালপিন্ডির আদিয়ালা ইমরানের বোন উজমা খান কারাগারে তার সাথে দেখা করার পর এ কথা জানান। তবে তাকে প্রসশাসন থেকে মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে বলেও জানান তিনি।

সাক্ষাতের পর আদিয়ালা কারাগারের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় উজমা খান বলেন, ‘আমার বোনদের (আলিমা খান এবং নওরীন খান) সাথে পরামর্শের পর আমি বিস্তারিত আপডেট দেব।’

এর আগে ইমরান খানের বোন উজমা খানকে মঙ্গলবার আদিয়ালা কারাগারে বন্দি সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়েছে বলে খবর পাওয়া যায়। কারাগারে ইমরানের মৃত্যুর গুজবের মধ্যে তার দলের পরিকল্পিত বিক্ষোভের আগেই এই অনুমতি দেওয়া হয়।

ইমরান খান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন তার বোন ,জানালেন ইমরান খান সম্পর্কে
ইমরান খান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন তার বোন ,জানালেন ইমরান খান সম্পর্কে

পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজের খবর অনুযায়ী, উজমা খানকে জানানো হয়েছিল যে তাকে জেল প্রাঙ্গণের ভেতরে ইমরান খানের সাথে দেখা করার অনুমতি দেওয়া হবে।

উজমা খান জানান, ‘অবশেষে সাক্ষাতের অনুমতি’ (ইমরান খানের সঙ্গে) পেয়ে তিনি খুশি এবং কারাগার থেকে ফিরে আসার পর গণমাধ্যমের সাথে কথা বলবেন।

এদিকে, আদিয়ালা কারাগারের আশপাশে নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং বিশেষ নিরাপত্তা পরিকল্পনার আওতায় আদিয়ালা জেল রোডে আরও পাঁচটি চেকপয়েন্ট স্থাপন করা হয়েছে।

সূত্র: জিও নিউজ ও এক্সপ্রেস ট্রিবিউন

Leave a Comment